ফোন বদলালে বা হারালে হিসাব ফিরে পাওয়ার নিয়ম
হিসাব আপনার অ্যাকাউন্টে ক্লাউডে ব্যাকআপ থাকে, তাই নতুন ফোনে একই ইমেইল-পাসওয়ার্ডে লগইন করলেই ফিরে আসে। কিছু জিনিস ফিরে আসে না — সেটাও নিচে লেখা আছে।
ফোন বদলানোর আগে যা করে নেবেন
পুরোনো ফোনটা এখনো হাতে থাকলে দুই মিনিটের এই কাজটুকু করে নিন:
- হোম স্ক্রিনের উপরে সিঙ্কের লাইনটা দেখুন। “সব তথ্য আপডেট আছে” থাকলে নিশ্চিন্ত। “অফলাইন — পরে নিজে থেকেই সিঙ্ক হবে” দেখালে আগে নেটে আসুন।
- সেটিংস → “ব্যাকআপ সেটিংস” → “এখনই ব্যাকআপ” চাপুন। সফল হলে সবুজ রঙে “ব্যাকআপ সফল!” দেখাবে।
- নিশ্চিত হতে সেটিংসের উপরের কার্ডে “ব্যাকআপ যাচাই করুন” চাপুন। এতে প্রতিটি ভাগের জন্য “ডিভাইসে” আর “ক্লাউডে” সংখ্যা পাশাপাশি দেখায় — ব্যবসার প্রোফাইল, যোগাযোগ, লেনদেন, ঋণ, ক্যাশবক্স আর এজেন্ট হিসাব। দুই পাশের সংখ্যা মিলে গেলে সব উঠে গেছে।
- বাড়তি নিরাপত্তা চাইলে সেটিংস → “ডেটা এক্সপোর্ট (CSV)” দিয়ে একটা ফাইল বের করে নিজের কাছে রেখে দিন। এটা ফ্রি।
নতুন ফোনে হিসাব ফিরিয়ে আনা
- Google Play থেকে টংখাতা নামিয়ে খুলুন।
- প্রশ্ন আসবে “আপনি কি আগে টং খাতা ব্যবহার করেছেন?” — “হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে” বেছে নিন।
- আগের ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে “লগইন করুন”। পাসওয়ার্ড মনে না থাকলে “পাসওয়ার্ড ভুলে গেছেন?” বা “OTP দিয়ে লগইন” ব্যবহার করুন।
- লগইন হতেই অ্যাপ নিজে থেকে হিসাব ফেরানোর পর্দা খুলে ফেলবে — “আপনার হিসাব ফিরিয়ে আনা হচ্ছে…”। নিচে একটা তালিকা ভাগে ভাগে ভরতে থাকে, সাথে লেখা থাকে “দয়া করে অ্যাপ বন্ধ করবেন না”।
- শেষ হলে দেখাবে “সব হিসাব ফিরে এসেছে!” আর কতগুলো তথ্য এল তা-ও বলবে।
তাড়া থাকলে “ব্যাকগ্রাউন্ডে চলুক” চেপে কাজ চালিয়ে যেতে পারেন, ফেরানোর কাজ পেছনে চলতে থাকবে।
আপনার একাধিক দোকান থাকলে এক ধাপ বাড়ে — অ্যাপ জিজ্ঞেস করবে “কোন দোকান খুলবেন?”, প্রতিটির কাস্টমার সংখ্যা আর শেষ লেনদেনের তারিখসহ। একটা বেছে নিন; পরে যেকোনো সময় উপরের নামে চাপ দিয়ে অন্যটায় যাওয়া যাবে।
যদি অন্য কিছু দেখায়
- “ক্লাউডে কোনো হিসাব নেই” — এই অ্যাকাউন্টে কিছু ব্যাকআপ হয়নি। ইমেইলটা ঠিক কি না দেখুন; অনেক সময় অন্য ইমেইলে অ্যাকাউন্ট খোলা থাকে।
- “ফিরিয়ে আনা যায়নি” — নেটের সমস্যা। “আবার চেষ্টা করুন” চাপুন। এই অবস্থায় বন্ধ করে দিলেও পরে আবার সুযোগ দেওয়া হবে।
- “ক্লাউড থেকে আপনার হিসাব আনা যায়নি” — অ্যাপ তখন নতুন দোকান বানানোর পর্দায় নিয়ে যায় না, ইচ্ছা করেই। নেট ঠিক করে আবার চেষ্টা করুন। এভাবেই একই দোকানের দুটো খাতা হয়ে যাওয়া আটকানো হয়।
কী কী ফিরে আসে
আপনার খাতা — কাস্টমার ও পাইকার, তাঁদের সব লেনদেন, ক্যাশবক্সের এন্ট্রি, ঋণ আর এজেন্ট হিসাব — সবই ফিরে আসে, সাথে লেনদেনের এডিট ইতিহাসও।
কী কী ফিরে আসে না
এটুকু আগে জেনে রাখলে নতুন ফোনে গিয়ে অবাক হতে হবে না:
- দিন বন্ধ করার রেকর্ড — এটা ওই ফোনেই থাকে।
- তাগাদা পাঠানোর লগ — কাকে কবে মেসেজ পাঠিয়েছেন সেই তালিকা।
- দোকানের লোগো আর কাস্টম PDF ফুটার (প্রো) — নতুন ফোনে আবার বসিয়ে নিতে হবে।
- থিম, ভাষা আর ব্যাকআপের সময়ের সেটিং — এগুলো প্রতি ফোনে আলাদা।
- ক্যাশ মেলানোর গোনা অঙ্ক — ওটাও ওই ফোনের, ওই দিনের।
হিসাবের টাকার অঙ্কে এগুলোর কোনো প্রভাব নেই — বাকি, আদায়, নগদ সব ঠিকঠাক ফিরে আসে।
ফোন হারিয়ে গেলে
সোজা কথাটা বলি: শেষ যেবার নেট পেয়ে সিঙ্ক হয়েছিল, সেই পর্যন্ত সব হিসাব ক্লাউডে আছে — নতুন ফোনে লগইন করলেই ফিরে পাবেন। কিন্তু নেট ছাড়া লেখা যে এন্ট্রিগুলো তখনো ক্লাউডে যায়নি, সেগুলো আর ফেরানো যাবে না। অ্যান্ড্রয়েডের নিজের ব্যাকআপেও অ্যাপের হিসাব রাখা হয় না, নিরাপত্তার কারণেই।
তাই একটা অভ্যাস কাজে দেয় — হোমে “অফলাইন — পরে নিজে থেকেই সিঙ্ক হবে” দেখলে দিনে একবার হলেও নেটে আসুন। নতুন কোনো ব্যবস্থা করতে হবে না; অ্যাপ ডিফল্টভাবেই প্রতিটি এন্ট্রির পরপর ব্যাকআপ করার চেষ্টা করে।
ফোন হারানোর পর অন্য কেউ যেন আপনার হিসাব খুলতে না পারে, সে জন্য নতুন ফোনে লগইন করে সেটিংস → “লগইন করা ডিভাইস” → “অন্য সব ডিভাইস থেকে লগআউট” চাপুন। এতে পুরোনো ফোনের লগইন বাতিল হয়ে যায়। এটি ফ্রি।
পরে যেকোনো সময় হিসাব টেনে আনা
দুটো ফোনে একই অ্যাকাউন্ট চালালে সাধারণত এন্ট্রি নিজে থেকেই চলে আসে। তবু কোনো কারণে না এলে সেটিংস → “ব্যাকআপ সেটিংস” → “রিস্টোর করুন” চাপুন — অন্য ফোনে লেখা এন্ট্রিসহ সব নেমে আসবে।
ভয়ের কিছু নেই: রিস্টোর কখনো আপনার ফোনের হিসাব মুছে দেয় না। যা নেই তা যোগ করে, যা আছে তা রেখে দেয়। অ্যাপ আবার নামানোর পরেও এটা নিরাপদে চালানো যায়।
এরপর কী
লগইনে সমস্যা হলে অ্যাকাউন্ট খোলার পাতা আর সমস্যা ও সমাধান দেখুন। ফোন হারানোর আগেই কী কী অভ্যাস কাজে দেয়, তা নিয়ে লেখা আছে এই ব্লগে।
এই বিষয়ে আরও প্রশ্ন
নতুন ফোনে হিসাব ফিরে পেতে কী করতে হবে?
অ্যাপ নামিয়ে “হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে” বেছে আগের ইমেইল-পাসওয়ার্ডে লগইন করুন। লগইন হতেই অ্যাপ নিজে থেকে হিসাব ফিরিয়ে আনার পর্দা খুলে কাজ শুরু করে দেয়।
ফোন হারিয়ে গেলে সব হিসাব ফিরে পাব?
শেষ যেবার নেট পেয়ে সিঙ্ক হয়েছিল সেই পর্যন্ত সব হিসাব ক্লাউডে থাকে এবং ফিরে পাবেন। নেট ছাড়া লেখা যে এন্ট্রিগুলো তখনো ক্লাউডে যায়নি, সেগুলো ফেরানো যায় না।
নতুন ফোনে কী কী ফিরে আসে না?
দিন বন্ধের রেকর্ড, তাগাদা পাঠানোর লগ, দোকানের লোগো ও কাস্টম PDF ফুটার, আর থিম-ভাষা-ব্যাকআপ সময়ের সেটিং। বাকি, আদায় আর নগদের হিসাবে এগুলোর কোনো প্রভাব নেই।
রিস্টোর করলে কি ফোনের বর্তমান হিসাব মুছে যাবে?
না। রিস্টোর কখনো কিছু মুছে দেয় না — ক্লাউডে যা আছে অথচ ফোনে নেই, শুধু সেটুকু নামিয়ে আনে। যেকোনো সময় নিরাপদে চালানো যায়।
পুরোনো ফোনের লগইন বাতিল করব কীভাবে?
নতুন ফোনে লগইন করে সেটিংস → “লগইন করা ডিভাইস” → “অন্য সব ডিভাইস থেকে লগআউট” চাপুন। এটি ফ্রি সুবিধা।
ফোন বদলানোর আগে কী করে নেওয়া ভালো?
সেটিংস → “ব্যাকআপ সেটিংস” → “এখনই ব্যাকআপ” চেপে নিন, তারপর “ব্যাকআপ যাচাই করুন” দিয়ে ডিভাইস ও ক্লাউডের সংখ্যা মিলিয়ে দেখুন।
আরও পড়ুন
- অ্যাকাউন্ট খোলার নিয়মটংখাতায় ইমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা, ইমেইলে আসা কোড বসানো, কোড না এলে কী করবেন আর দ্বিতীয় ফোনে লগইন — প
- সমস্যা ও সমাধানলগইন হচ্ছে না, ইমেইলে কোড আসছে না, পুরোনো হিসাব দেখা যাচ্ছে না বা সিঙ্ক হচ্ছে না — টংখাতার সমস্যাগুলোর কারণ, স
- ফোন হারালে ব্যবসার হিসাব কীভাবে নিরাপদ রাখবেনফোন হারানো, চুরি বা নষ্ট হওয়ার আগেই ব্যবসার হিসাব নিরাপদ রাখার অভ্যাস, আর হারিয়ে গেলে প্রথম কয়েক ঘণ্টায় কী
- সাধারণ প্রশ্ন ও উত্তরটংখাতা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর — অ্যাপটি কী, কীভাবে ব্যবহার করবেন, তথ্য কতটা নিরাপদ আর স
টংখাতা দিয়ে শুরু করুন
দোকানের বাকি-নগদ হিসাব, ক্যাশবক্স আর বাংলা রিপোর্ট — অ্যান্ড্রয়েড ফোনেই।